কক্সবাজারের চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় জাবেদা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা ভিক্ষুক নারী নিহত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ভাঙ্গারমুখ নামক স্থানে বগুড়াগামী প্রাইভেট কারের ধাক্কায় তার মৃত্যু হয়। নিহত জাবেদা খাতুন চন্দনাইশ উপজেলা কাঞ্চন নগর বাদাম তলী গ্রামের ৭নং ওয়ার্ড নুরুল কবির স্ত্রী।
এ ঘটনায় ঘাতক প্রাইভেট চালক পালিয়ে যায় গাড়ি আটক করেছে হাইওয়ে পুলিশ। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল বেলায় জাবেদ খাতুন (৬৫) ভাঙ্গামুখ স্টেশনে রাস্তা পারাপারের সময় বগুড়াগামী একটি প্রাইভেটকার ঢাকা মেট্রো ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ মহিলাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। স্থানীয় জনতা প্রাইভেট কারটি আটক করে পুলিশে খবর দেয়।
চকরিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ আনিসুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং চালক পালিয়ে যায় প্রাইভেটকারটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে।







