মোহাম্মদ ইলিয়াছ, চকরিয়া: কক্সবাজরের চকরিয়ায় দেশীয় বাংলা মদসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার(১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার সময় উপজেলাধীন মালুমঘাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল উপজেলার মালুমঘাটস্থ খ্রিস্টানপাড়ার ৩নং ওয়ার্ডের মাইকেল হাওলাদারের ছেলে ক্লিনটন (২৭) ও একই এলাকার মৃত: লেসনি সালবেজের ছেলে শুমেল গেন সালবেজ (৪৫)।
অভিযানে নেতৃত্বে দেওয়া চকরিয়া থানার এস আই মো.ইসমাইল হোসেন জানান, গতাকাল শনিববার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় গোপন সংবাদের ভিক্তিতে ডুলহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় সাড়ে ৮ লিটার দেশে তৈরি বাংলা মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটকৃতরা পুলিশের কাছে মাদক ব্যবসায়ী বলে প্রথামিক ভাবে স্বীকার করেছে।
আটক দুইজন মাদক ব্যবসায়ীর বিষযে জানতে চাইলে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে পুলিশের চোঁখকে ফাকিঁ দিয়ে মালুমঘাট এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।
তিনি আরো বলেন, তাদের বিরদ্ধে মাদক আইনে থানার এসআই মো.ইসমাইল হোসেন বাদী হয়ে মামলা রজু করা হয়েছে। এসআই প্রিয় লাল ঘোষ মামলাটি তদন্ত করবেন। আজ বিকালে আদালতের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করা হয়।








