Site icon CPLUSBD.COM

চকরিয়ায় বালির ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

কক্সবাজারের চকরিয়ায় মাজারে যাওয়া পথে আবুল হোসেন ফকির(৬২) নামের এক ব্যক্তি বালির ট্রাক (চট্ট মেট্রো য়- ৭০৪৩) চাপায় মারা গেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চকরিয়া উপজেলার চেয়ারফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত আবুল হোসেন পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নন্দীরপাড়ার মৃত আবদু জব্বার ফকিরের পুত্র। তাকে ট্রাকটি প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে ট্রাক চালক ট্রাকটি পেছনে চালিয়ে গিয়ে চাপা দেয়। এ ঘটনাটিকে তার আত্মীয়স্বজন হত্যাকান্ড বলে দাবী করেছেন। এতে মহিলাসহ আরও ৪জন আহত হয়। পুলিশ বালির ট্রাকটি আটক করেছে।

এলাকাবাসি জানায়, আবুল হোসেন ফকির ও তার বেশ কয়েকজন আত্মীয়স্বজন এদিন সকালে চকরিয়া উপজেলার কাকারাস্থ শাহ ওমর (রাঃ) মাজারের জিয়ারতের উদ্দেশ্যে বের হয়। তারা একটি টমটম গাড়ী নিয়ে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চেয়ারফাঁড়ি ষ্টেশনের কাছাকাছি পৌঁছলে প্রথমে একটি বালি ভর্তি ট্রাক তাদের টমটম গাড়িকে ধাক্কা দেয়। এতে আবুল হোসেন ফকির মাটিতে পড়ে যায়। আবুল হাসেন ফকির পড়ে গিয়ে আবার উঠ যাওয়ার চেষ্টা করলে বালি ভর্তি ট্রাকটির চালক আবার পেছনে চালিয়ে গিয়ে তার উপর গাড়ি তুলে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা গাড়ীকে (চট্ট মেট্রো য়- ৭০৪৩) ব্যারিকেড় দিয়ে ধরার চেষ্টা করলে চালক সড়কে গাড়িটি রেখে পালিয়ে যায়। এলাকাবাসি আবুল হোসেন ফকিরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা সে যায়। তাৎক্ষনিক চকরিয়া থানার এসআই তুষ্ট লাল বিশ্বাস ঘটসাস্থলে গিয়ে বালিভর্তি ট্রাকটি আটক করে থানায় নিয়ে যান।

এসআই তুষ্ট লাল বিশ্বাস বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি, প্রথমে বালির ট্রাকের ধাক্কায় টমটমের কয়েকজন যাত্রী পড়ে যায়। পরে ওই বালির ট্রাকটির চালক তার গাড়িটি পেছনের দিকে চালিয়ে নিয়ে গিয়ে ওই লোকজনকে চাপা দেয়। এ সময় একজন লোক গুরুতর আহত হলে তাকে আশংকাজনক অবস্থায় হাসপাতালের নিয়ে যায়। আমি ট্রাক (চট্ট মেট্রো য়- ৭০৪৩) ও টমটম গাড়ি দুইটি আটক করে থানায় নিয়ে যায়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জানান, এ ব্যাপারে কেউ মামলা করতে চাইলে মামলা নেয়া হবে।