নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় বালু পয়েন্টে অভিযান: ৫০ হাজার টাকা অর্থদন্ড

কক্সবাজারের চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তানভীর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম বেতুয়া বাজারের নিকটবর্তী একটি বালুর পয়েন্টে অভিযান পরিচালনা করেছে।

অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত একটি জেনেরেটর ও একটি পাম্প মেশিন জব্দ করার পাশাপাশি নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার ২৪ অক্টোবর এ অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানে সত্যতা নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের পেশকার ও ভুমি অফিসের সহকারি মিলন বড়ুয়া।

এসময় ভ্রাম্যমান আদালতের সাথে ছিলেন চকরিয়া থানার এসআই কামরুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ।

চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তানভীর হোসেন বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ ও নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।