Site icon CPLUSBD.COM

চকরিয়ায় বাস উল্টে ৪ যাত্রী নিহত

কক্সবাজারের চকরিয়া বানিয়ারছড়া স্টেশনে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের বাস খাদে উল্টে পড়ে ঘটনাস্থলে ৪ যাত্রী নিহত ও অন্তত ২৫ যাত্রী আহত হয়েছে।

শুক্রবার দিবাগত রাত দশটার দিকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো.আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ঘটনাস্থল থেকে নিহত চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।

অপরদিকে আহত সকল যাত্রীদেরকে চকরিয়ার ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগনের সহায়তায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার কাজে ব্যস্ত থাকার কারণে তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের পরিচয় নিশ্চিতে চেষ্টা চলছে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, শুক্রবার রাত আনুমানিক দশটার দিকে কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্টার লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-২৩৪৩) একটি যাত্রীবাহি বাস। ওইসময় বাসটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনের অদুরে পৌঁছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে খাদে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে ৪ যাত্রী নিহত ও অন্তত ২৫ যাত্রী কমবেশি আহত হয়েছে।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রাতে অন্তত ১৪জনকে সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা হলেন দেলোয়ার হোসেন (৩০), মোহাম্মদ তানভীর (২৬), আমির হোসেন (৩৫), শাহাদাত হোসেন (২৫), জহির আহমদ (৩০), কাইছার তালুকদার (৩৭), মোহাম্মদ ফিরোজ আহমদ (৫০), মহসিন উদ্দিন (৪৮), মোজাহের উল্লাহ (৩৮), জাহাংগীর আলম (৪০), সুমাইয়া আক্তার (১০), সুমি আক্তার (১৮), ছিদ্দিক আহমদ (২২), আবু করিম (৪৮)।