নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় বাড়ির উঠানে কৃষকলীগ নেতাকে গুলি করে হত্যা

চকরিয়ায় বাড়ির উঠানে কৃষকলীগ নেতাকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় রাতের আঁধারে বাড়ির উঠানেই ফাঁসিয়াখালী কৃষকলীগের সাধারণ সম্পাদক ও চিত্রশিল্পী সরওয়ার কামালকে গুলি করে হত্যা করছে দুর্বৃত্তরা।

২০ সেপ্টেম্বর সোমবার ভোরে ফাঁসিয়াখালি ৯ নম্বর ওয়ার্ডের ঘোনারপাড়ার থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত চিত্রশিল্পী একই এলাকার ছৈয়দ নূর সিকদারের ছেলে।

৯ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মহিউদ্দিন বলেন, রাত তিনটার দিকে সরওয়ার আমাকে কল করে। তার বাড়িতে গিয়ে দেখতে পাই তিনি গুলিবিদ্ধ অবস্থায় উঠানে পড়ে রয়েছেন।

তিনি আরো বলেন, ওই সময় তার স্ত্রী বাড়িতে ছিল না। পরে নিহতের চাচাতো শালা ও প্রতিবেশীদের সাথে কথা বলে জানতে পারি সরওয়ার তাদের অনেককেই কল করেছে। এরমধ্যে তার শালা বাসার দরজা খুললে দুর্বৃত্তরা তাকেও ডাক দেয়। কিন্তু সাদেক ভয়ে ঘর থেকে বের হয়নি। দুর্বৃত্তরা ৪ থেকে৫ জন ছিল। অন্ধকার থাকায় তাদেরকে কেউ চিনতে পারেনি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, সরওয়ারের মৃতদেহ উদ্ধার করে সুরতাহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here