নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা আদায়

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় শুক্রবার ১৫ মে সন্ধা ৭ টা হতে রাত ১০ টা পর্যন্ত করোনা সংক্রমণ এর বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযান পরিচালনা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ।

চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সামাজিক দুরত্ব বজায় রাখতে অপ্রয়োজনীয জমায়েত ও আড্ডা ছত্রভঙ্গ করা হয়।

এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় কাকারা ইউনিয়নের শাহওমরাবাদ স্টেশন, দরগা রাস্তার মাথা স্টেশন, প্রপার কাকারা, কাকারা মাঝেরফাড়ি, দক্ষিণ সুরাজপুর ও লক্ষ্যাচর ইউনিয়নে শিকলঘাট স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি মামলায় ৪২ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয় এবং তিনটি কাপড়ের দোকান এ সময় সিলগালা করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন, এ অভিযান চলমান থাকবে। ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন। আপনি ও আপনার পরিবার সুরক্ষিত থাকবে।