কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ার নামকরা হাড়ভাঙার চিকিৎসক শম্ভু নাথ করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
রবিবার দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডা. সম্ভু নাথ দীর্ঘদিন ধরে চকরিয়ায় হাড়ভাঙা রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন। ভালো চিকিৎসা দিয়ে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। সে কারণে জেলার প্রত্যেক এলাকার লোকজন ছাড়াও জেলার বাইরের বহু দূর থেকে থেকে চিকিৎসা নিতে আসতেন মানুষ।
তার মৃত্যুতে সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।








