কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা মালুমঘাট বাজারে অগ্নিকান্ডে ৫ টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকা।
মঙ্গলবার ১০ মার্চ ভোরে এ দুর্ঘটনা ঘটেছে। জানা যায়,মালুমঘাট বাজারের ছৈয়দ সওদাগর মার্কেটের ৩ তলায় ৫টি দোকান অগ্নিকান্ড ভস্মিভূত হয়। তবে আগুনের সূত্রপাত কোথায় থেকে কেউ বলতে পারেনি।
মার্কেটের মালিক নুরুল হক এবং ভাড়াটিয়ারা হলেন,রেজাউল ও কাপড় বেপারী জাফর। ক্ষতিগ্রস্থ রেজাউল সওদাগর জানান,আমার মুদির দোকানের প্রায় লাখ টাকার মালামাল ছিল।আর কাপড় বেপারী জাফরের অর্ধলাখ টাকার কাপড় ছিল। সব পুড়ে ছাঁই হয়ে যায়। মার্কেটের নিচতলার ভাড়াটিয়া জাগির জানান,আগুনের কারণের মার্কেটসহ ভাড়াটিয়ার মালামাল মিলে ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ডুলাহাজারা প্যানেল চেয়ারম্যান শওকত আলী জানান,মার্কেটের ৩ তলার ৫টি রুম মালামাল সহ পুড়ে ছাঁই হয়ে গেছে। যার আনুমানিক ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকার মত। তবে আমি চকরিয়া দমকল বাহিনীকে খবর দিলে ১৫ মিনিটের ভিতরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ করেন।








