সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়া পৌরশহরের বিভিন্ন শপিং মল গুলোতে মাস্ক না পরায় এক দোকানদার ও ৮ ক্রেতার প্রত্যেককে ১শ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সন্ধ্যায় করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিং ও এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালত পরিচালনা কারেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরিধান করার জন্য জনগণকে সচেতনতার পাশাপাশি অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

