Site icon CPLUSBD.COM

চকরিয়ায় মোটরসাইকেল আরোহী নিহত

সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়ায় ব্যাটারীচালিত টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. পারভেজ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে বরইতলী-মগনামা সড়কের বরইতলী নতুন রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী মো. জোবায়ের নামের এক ব্যক্তি জানান, বিকালে সাড়ে ৪টার দিকে বরইতলী-মগনামা সড়কের নতুন রাস্তার মাথা এলাকায় পেকুয়াগামী একটি টমটমের সাথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী পারভেজ টমটমের নিচে আটকা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারায়।

হারবাং পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর মাহতাবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।