Site icon CPLUSBD.COM

চকরিয়ায় লবণের ন্যায্য মূল্যের দাবীতে মানববন্ধন

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে লবণ শিল্প। এ শিল্পকে ধ্বংস করতে পায়তারায় নেমেছে কিছু অসাধু ব্যবসায়ী। লাগামহীনভাবে লবণের দাম কমে যাওয়ায় খুবই ক্ষতিগ্রস্থের শিকার লবণচাষীরা। বিভিন্ন লবণের মোকামে লবণ মজুদ থাকার পর ও বিদেশ থেকে লবণ আমদানীর পায়তারাসহ নানা কারনে দিন দিন মূল্য কমে যাচ্ছে লবণের। ধ্বংসের ধারপ্রান্তে নেমেছে লবণ বিক্রিতে। এতে করে চরম সংকটে পড়েছে প্রান্তিক লবণ চাষীরা। কক্সবাজারের চকরিয়ায় উপকূলীয় বদরখালী জনপদের প্রান্তিক চাষিরা লবণের ন্যায্য মূল্যের দাবীতে শত শত চাষি নিয়ে মানববন্ধন করেছে ।

রবিবার (১৯জানুয়ারি) বিকেলে উপজেলার উপকূলীয় বদরখালী বাজার এলাকায় প্রান্তিক চাষিরা বদরখালী লবণ চাষি ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন।

উক্ত মানববন্ধনে সংগঠনের পক্ষথেকে লবণের ন্যায্য মূল্যের দাবী নিয়ে বক্তব্য রাখেন, বদরখালী লবণ চাষি ঐক্য পরিষদের সভাপতি রেজাউল করিম মানিক, সাধারণ সম্পাদক মাহমুদুল হক, ছরওয়ার আলম ও শেখ সালাহ উদ্দিন।

এসময় বক্তরা বলেন, দেশের কিছু অসাধু ব্যবসায়ী লবণ সিন্ডিকেট এর অপতৎপরতার কারণে চরম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক চাষিরা। বর্তমানে জেলায় হাজার হাজার একর জমিতে লবণ উৎপাদনের কাজে নিয়জিত রয়েছে অসংখ্য প্রান্তিক চাষি।

বিগত সময়ের বিপুল পরিমাণ লবণ মজুদ থাকায় এবং চলতি সময়েও লবণ উৎপাদন অব্যহত থাকায় বর্তমানে দেশে লবণের কোন প্রকার ঘাটতি নেই। রোদ বৃষ্টি উপেক্ষা করে মাঠে চাষিরা যতাযত ভাবে লবণ উৎপাদন করে আসলেও লবণের দাম পাচ্ছে না প্রান্তিক চাষিরা। লবণের ন্যায্য মুল্য নিশ্চিত করার দাবিতে আজকের এ মানববন্ধন।

তারা আরও বলেন, মাঠ পার্যায়ে এক মন লবণ উৎপাদন করতে ব্যয় হচ্ছে ৩শত থেকে ৪শত টাকা। সে লবণ এখন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকায়। অথচ এক মাস আগেও প্রতি মণ লবণ বিক্রি হয়েছে ৫শত থেকে ৬শত টাকায়। এখন লাভের আশা তো দুরের কথা গুনতে হচ্ছে লোকসান। মানববন্ধন থেকে নেতৃবৃন্দরা দ্রুত সময়ে লবণের ন্যায্য মুল্য নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও শিল্পমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।