নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

কক্সবাজার প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া ডুলাহাজারা রিংভং ছগিরশাহ গেট এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. জসিম উদ্দীন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১১টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দীন উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নয়াপাড়ার খলিল আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম থেকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ছগিরশাহকাটা রিংভং এলাকায় পৌঁছে মোটরসাইকেলকে ধাক্কা দিলে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শাফায়েত হোসেন বলেন, লাশ থাকায় অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here