Site icon CPLUSBD.COM

চকরিয়ায় শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ ও সমাবেশ

কক্সবাজারের চকরিয়ায় সাবেক নৌপরিবহন মন্ত্রী ও জাতীয় শ্রমিক নেতা শাহজাহান খানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্টিত হয়েয়ে।

মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী সকাল ১১ টায় পৌর বাসটার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে চকরিয়া লামা আলীকদম রোড কমিটির সম্পাদক রফিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও কক্সবাজার সভাপতি মোঃ কামাল আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান ভুট্টো, সহ-সভাপতি আবুল কালাম, কক্সবাজার ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাহী ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সদস্য নুরুল আমিন পুতু, বৃহত্তর চকরিয়া সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জয়নাল আবদীন, সম্পাদক ইসমাইল হোসেন ধলু, বানিয়ারছড়া পেকুয়া মগনামা রোড মালিক সমিতির সভাপতি নূরুল আবসার, শ্রমিক ইউনিয়নের সভাপতি বেলাল উদ্দিন, সম্পাদক আবু মুসা, কে বি জালাল উদ্দিন রোড শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, সম্পাদক সিরাজুল ইসলাম, চকরিয়া কক্সবাজার হাইয়েস শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল হোসেন মনু, সহ সভাপতি সাইফুল ইসলাম বাবু প্রমুখ।

এসময় আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন অন্তর্ভুক্ত উপজেলার বিভিন্ন সড়কের মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও শতাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।