Site icon CPLUSBD.COM

চকরিয়ায় স্কুল হোস্টেলে লঙ্কাকাণ্ড, ২ ছাত্র আহত

কক্সবাজারের চকরিয়া কোরক বিদ্যাপীঠ হোস্টেলের ভেতর ৪/৫জন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ও বাটাম দিয়ে পিঠিয়ে গুরুতর জখম করেছে উশৃংখল শিক্ষার্থীরা।

এ ঘটনায় ৯ম শ্রেণির ছাত্র নাজমুল হোসেন জয় ও মাহমুদ হোসেন কালবিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। হামলাকারী ঘটনায় নেতৃত্ব দেয়া ছাত্র হেলাল উদ্দিন ও মোঃ শোয়াইবসহ অপরাপর হামলাকারীরা পলাতক রয়েছে।

বুধবার (৮ নভেম্বর) চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হিরু বড়ুয়ার নেতৃত্বে পুলিশদল ঘটনাস্থল পরিদর্শন ও স্বাক্ষ্য প্রমাণসহ জবানবন্দী গ্রহণ করেছেন।

চকরিয়া কোরক বিদ্যাপীঠ প্রধান শিক্ষক নূরুল আখের বলেন, হামলার ঘটনায় জড়িত পলাতক ছাত্র হেলাল উদ্দিন ও মোঃ শোয়াইবকে স্কুল থেকে বহিস্কার করা হবে। তবে এ ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।