Site icon CPLUSBD.COM

চকরিয়ায় স্ত্রীর সাথে অভিমান করে কীটনাশক পানে আত্মহত্যা

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের করমুহুরী পাড়ায় স্ত্রীর সাথে অভিমান করে কীটনাশক পানে আত্মহত্যা করেছে দুই সন্তানের জনক মো. আব্বাস উদ্দিন (২৮) নামে দিনমজুর স্বামী।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটলেও রাত ১০টার দিকে চকরিয়ার একটি বেসরকারী সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত আব্বাস উদ্দীন একই এলাকার মো. শফির ছেলে বলে স্থানীয় চেয়্যারম্যান জানান।

পারিবারের সদস্যদের উদ্বৃতি দিয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, বেশকিছুদিন ধরে পারিবারিক কলহ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে আব্বাস। এসময় বাড়ির অপর সদস্যরা তাকে উদ্ধার করে বেসরকারী সিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যায়।

পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।