Site icon CPLUSBD.COM

চকরিয়ায় DAM কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্রের শিক্ষাথীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়ার কাকারা ইউনিয়নে DAM কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্র, চকরিয়ার শাখার প্রথম ব্যাচের বিদায়ী সংবধনা অনুষ্ঠানের আয়োজন করেছে সেন্টার ব্যবস্থাপনা কমিটি ও প্রথম ব্যাচ এবং সহযোগীতায় ছিলেন ঢাকা আহছানিয়া মিশন ও ইউনিসেফ। সেন্টার ব্যবস্থাপনা কমিটির সদস্য শামছুন নাহার চৌধুরী সভাপতিত্বে এবং DAM কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্রের কম্পিউটার ও মোবাইল সাভিসিং ট্রেইনার মো: জাহিদ হোসেনের সঞ্চালনায় ২৬ জানুয়ারি, রবিবার দুপুর ১২টার দিকে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহছানিয়া মিশন, কক্সবাজার প্রোগ্রাম ফোকল পাসন মো: হানেফ আলী এবং বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কাকারা ইউনিয়নের চেয়ারম্যান মো: শওকত ওসমান। বিশেষ অথিতি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কাকারা তাজুল উলুম দা: মাদ্রাসার সুপারেন্ডেন্ট মোহাম্মদ বেলাল উদ্দিন, ঢাকা আহছানিয়া মিশন কক্সবাজারের সেন্টার ম্যানেজার মিজানুর রহমান ফরাজী, মোবাইল ও কম্পিউটার সাভিসিং ট্রেনিং অফিসার ইঞ্জিনিয়ার মো: হাবিবুর রহমান, সাংবাদিক মনজুর আলম প্রমুখ। সার্বিক সহযোগীতায় ছিলেন, প্রোগ্রাম ওগানাইজার মোছাম্মদ জান্নাতুল ফেরদৌস, বুটিক, বাটিক ও হান্ডিক্রাপ্ট ট্রেইনার মোবারেকা বেগম খুকী।