একুশের প্রথম প্রহর ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেছে চকরিয়া উপজেলার খুটাখালী উন্নয়ন পরিষদ।
উন্নয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী ও মহাসচিব রমজান আলী মুর্শেদের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় অন্যান্যের মধ্যে প্রধান উপদেষ্টা জিশান শাহরিয়ার, নির্বাহী উপদেষ্টা রিফাত খান, কে এম জুলকার নাইন, আকবর হোসেন, দেলোয়ার হোসেন, আব্বাস উদ্দীন, রিয়াজুল করিম রিয়াজ, সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন,সিনিয়র যুগ্ন মহাসচিব আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক শামশেদ আলম আশিক উপস্থিত ছিলেন।
এসময় তায়েব বিন আলী,সাকিব, নাজমুল হুদা হৃদয়, আবদুল্লাহ মান্নান,রাহিত হোসেন তুরাশ,আরফাত,আফনান,আবদুল্লাহ আল মামুন ও আসিফ প্রমুখ নেতৃবৃন্দের সাথে ছিলেন।








