Site icon CPLUSBD.COM

চকরিয়া খুটাখালী বনবিটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধিন খুটাখালী বনবিটে  অভিযান চালিয়ে জবর দখলকৃত জায়গায় স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বৃহষ্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের ৬নং ওয়ার্ড হরিনাঝিরি নামক বনাঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়।
খুটাখালী বনবিট সূত্রে জানা যায়, ঐ এলাকার  বনবিভাগের প্রায় ১০ শতক জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে।
বনবিভাগের এসব জায়গা দখলমুক্ত করতে বৃহষ্পতিবার বিকেলে খুটাখালী বিট কর্মকর্তা রেজাউল করিমের নেতৃত্বে হেডম্যান ও ভিলেজারের সমন্বয়ে ৫/১০ জনের একটি দল ঐ স্থানে অভিযান চালায়। এসময় স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মাটির দেয়াল ভেঙ্গে দেয়া হয়।
খুটাখালী বনবিট কর্মকর্তা রেজাউল করিম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ১০ শতক পরিমাণ জবর দখলকৃত জায়গা দখলমুক্ত করা হয়েছে।
অভিযানে বিট কর্মকর্তাকে সার্বিক সহযোগিতা করেন বিটের স্টাফ, হেডম্যান ছৈয়দের নেতৃত্বে সংশ্লিষ্ট বিটের ভিলেজাররা।