নিউজটি শেয়ার করুন

চকরিয়া ডুলাহাজারায় ড্রিম ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নে ড্রীম ক্রিকেট একাডেমির উদ্যোগে আয়োজিত হাসানুল ইসলাম আদর প্রদত্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার স্থানীয় মাঠে সম্পন্ন হয়েছে।
এতে গ্রীণ ক্রিকেট একাডেমিকে হারিয়ে ডুলাহাজারা ক্রিকেট ক্লাব বিজয় লাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান।
উদ্বোধক ছিলেন ডুলাহাজারা ইউনিয়নের তরুণ সমাজসেবক হাসানুল ইসলাম আদর।
পরে অতিথিবৃন্দ খেলায় বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।