নিউজটি শেয়ার করুন

চকরিয়া ডুলাহাজারা কলেজের অধ্যাপক হুমায়ুন আর নেই

কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় অধ্যাপক হুমায়ুন কবির হেলানী (৪৫) মৃত্যু বরণ করেছেন ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। অধ্যাপক হুমায়ুন কবির হেলালী চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক।

শনিবার (১৮ জানুয়ারী) ভোর ৪ টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অধ্যাপক হুমায়ুন ডায়াবেটিস ও কিডনীজনিত রোগে দীর্ঘদিন দেশে ও ভারতে চিকিৎসাধীন ছিলেন। তিনি কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের লরাবাগ গ্রামের মরহুম মোজাফ্ফর আহমদের ৪র্থ পুত্র। মৃত্যুকালে তার স্ত্রী, ৩ ছেলে ছিল। মরহুমের নামাজে জানাযা শনিবার বাদে আসর লরাবাগ কবরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।