সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর এলাকা থেকে ১টি ম্যাগজিন এবং ৯ রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুর দেড়টায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল চকরিয়া থানার পুকপুকুরিয়া গ্রামের মৃত আব্বাস আহাম্মদের ছেলে মো. সাহাব উদ্দীন (৬৫) ও ছৈন্নারমার ঘোনা গ্রামের হাকিম আলীর ছেলে মো. ইদ্রিস।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ায় অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি ম্যাগজিন এবং ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।








