Site icon CPLUSBD.COM

চকরিয়া ফাসিয়াখালীতে ৪০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার প্রতিনিধি:  কক্সবাজার উত্তর বন বিভাগ’র ফা‌সিয়াখালী রে‌ঞ্জের ফা‌সিয়াখালী বি‌ট এলাকার উ‌চিতার বিলে ৪০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

২৩ নভেম্বর (সোসবার) ভোর ৬ টার সময় এ অভিযান পরিচালনা করা হয়।

ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে এদিন সকাল ৬টার সময় অভিযান চালিয়ে প্রায় ৪০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আনুমানিক ২একর বনভুমি জবর দখল মুক্ত করা হয়েছে।

অ‌ভিযা‌নে ফা‌সিয়াখালী রে‌ঞ্জ,বিট অফিসের অন্যান্য স্টাফগণ অংশগ্রহণ ক‌রেন।