সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, বুধবার চট্টগ্রামের আওয়ামী লীগ নেতৃবৃন্দ সিআরবি এলাকা ঘুরে আসার পর সার্কিট হাউসে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে ফোনে কথা বলেন ।
ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন।
আলোচনার পর ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর মাধ্যমে মফিজুর রহমান কে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন হাসপাতাল হচ্ছে চট্টগ্রামবাসীর জন্য। আর চট্টগ্রামবাসী যদি এই হাসপাতাল না চান তাহলে প্রয়োজনে হবে না।
বিষয়টি সিপ্লাস টিভির এডিটর-ইন-চিফ আলমগীর অপুকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান।
তবে বিস্তারিত আর কিছু জানা যায়নি অর্থাৎ হাসপাতালটি আদৌ হবে কিনা। হলে কোন জায়গায় হবে, নাহলে প্রকল্প টি বন্ধ হয়ে যাবে কিনা সে বিষয়ে এখনো কোনো ধরনের আলোচনা হয়নি বলে জানান মফিজুর রহমান।

