সিপ্লাস প্রতিবেদক: ন্যাশনাল ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখার খেলাপি ঋণ আদায়ের মামলায় চট্টগ্রামের শিল্পপতি ইলিয়াছ ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামসুল আলমসহ ৫ পরিচালককে গ্রেপ্তারের আদেশ দিযেছেন আদালত।
আজ সোমবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্তরা হলেন— ইলিয়াছ ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামসুল আলম, ইলিয়াছ ব্রাদার্স লিমিটেড কোম্পানি ও এডিবল অয়েল রিফাইনারি ইউনিট-২ এর চেয়ারম্যান নুরুল আবছার, পরিচালক মো. নুরুল আলম, পরিচালক (ব্যবস্থাপনা পরিচালকের স্ত্রী) কামরুন নাহার বেগম ও পরিচালক তাহমিনা বেগমের (নুরুল আবছারের স্ত্রী)।
মুলত: ন্যাশনাল ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখার ১৮৩ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৫৭৩ টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় ইলিয়াছ ব্রাদার্স লিমিটেডের ৫ পরিচালককের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেছেন।
আদালত সুত্রে জানা যায়, চট্টগ্রামের মেসার্স ইলিয়াছ ব্রাদার্সের খেলাপি ঋণের পরিমাণ প্রায় এক হাজার কোটি টাকা। এর মধ্যে অগ্রণী ব্যাংকে ২৮০ কোটি, ন্যাশনাল ব্যাংকে ২৭০ কোটি, ইস্টার্ন ব্যাংকে ৭৩ কোটি, এবি ব্যাংকে ৬২ কোটি, ইসলামী ব্যাংকে ৬৩ কোটি, মার্কেন্টাইল ব্যাংকে ৫৫ কোটি, সিটি ব্যাংকে ৫৫ কোটি, ব্যাংক এশিয়ায় ৩৯ কোটি, ওয়ান ব্যাংকে ৩০ কোটি, স্টান্ডার্ড ব্যাংকে ২৪ কোটি, শাহজালাল ইসলামী ব্যাংকে ১৮ কোটি, পুবালী ব্যাংকে ৭ কোটি এবং এক্সিম ব্যাংকে খেলাপি ঋণ ৪ কোটি টাকা।
এর মধ্যে আজ ২০১২ সালে অর্থ ঋণ মামলা (নম্বর ২০৪/১২) করে ন্যাশনাল ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখার এই মামলায় আদালত ইলিয়াছ ব্রাদার্সের ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।








