নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির আভাস

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির আভাস

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার(৩ আগস্ট) ভারী বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, পরবর্তী দুই দিন বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। তবে পরের দিন বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, ভারতের উত্তর প্রদেশ ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তর প্রদেশ ও এর আশেপাশের উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here