নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম, ঢাকা, সিলেট, হবিগঞ্জ, কুমিল্লাসহ দেশের বেশ কিছু এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

সোমবার (২৫ মে) বাংলাদেশ সময় রাত ৮টা ৪১ মিনিটে এটি অনুভূত হয়।

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, ঢাকা চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জ, কুমিল্লাসহ আশপাশের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

যার উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৬৬ কিলোমিটার উত্তর পূর্বে ভারত সীমান্তে। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১।

তবে এতে ভারত কিংবা বাংলাদেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।