Site icon CPLUSBD.COM

চট্টগ্রামসহ সারাদেশে শৈত্যপ্রবাহ শুরু, সঙ্গে হাড়কাঁপানো বাতাস

কয়েকদিনের টুপটাপ বৃষ্টি শেষে সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে চট্টগ্রামসহ সারাদেশে আবারো শুরু হয়েছে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ। এ সময়ে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। হাড়কাঁপানো শীতে কাঁপছে পুরো দেশ।

সন্ধ্যার পর হঠাৎ ধীরে ধীরে বাতাসের তীব্রতা বাড়তে শুরু করেছে। এতে বাতাসে ঠান্ডার পরিমাণ বেশি হওয়ায় সাধারণ মানুষের রাস্তায় চলাচলে সমস্যা হচ্ছে।

জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে যে তিনটি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর তা সোমবার থেকেই শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মাঝারি থেকে তীব্র শৈতপ্রবাহের প্রভাবে জনজীবনে চরম দুর্ভোগে নেমে আসতে পারে বলে জানালেন আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মোজাম্মেল হক তরফদার।

এদিকে চট্টগ্রামের হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু। শিশুদের ঠান্ডাজনিত সমস্যা এড়াতে এ সময় ঘর থেকে বের না করাসহ গরম পরিবেশে রাখার পরামর্শ চিকিৎসকদের।