Site icon CPLUSBD.COM

চট্টগ্রামেও চলছে করোনার গণটিকা কার্যক্রম

চট্টগ্রামেও চলছে করোনার গণটিকা কার্যক্রম

সিপ্লাস প্রতিবেদক: সারাদেশের মতে চট্টগ্রামেও গণটিকা কার্যক্রম চলছে।

মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) এই গণটিকা উৎসবে মহানগরসহ চট্টগ্রাম জেলার সাড়ে তিন লাখ মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হবে।

সেখ ফজলে রাব্বি বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সরকারের নেওয়া টিকাদান কর্মসূচীর অংশ হিসেবে ৯টা থেকে বিশেষ টিকা কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি ইউনিয়নে এ উপলক্ষে টিকা প্রদানের বুথ স্থাপন করা হয়েছে। চল্লিশোর্ধ্ব নাগরিক, বৃদ্ধ, শারীরিকভাবে অক্ষম, শিক্ষার্থী এবং প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের এ কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।  নগরীর ওয়ার্ড এবং উপজেলার ইউনিয়ন পর্যায়ে এ গণটিকা দেয়া হচ্ছে।
সুরক্ষা প্লাটফর্মে নিবন্ধনধারীরাই গণটিকা উৎসবে টিকা পাবেন এবার। নিবন্ধনধারীদের মধ্য থেকে সিটি করপোরেশন এলাকায় কাউন্সিলররা প্রতি ওয়ার্ডে দেড় হাজার জনের তালিকা করেছেন। তালিকাভুক্তরা টিকা কার্ডসহ গিয়ে বাসার নিকটবর্তী বুথে টিকা নিতে পারবেন। তালিকাভুক্তদের বাইরে টিকা গ্রহণের সুযোগ পাবেন না। তবে বয়স্ক, প্রতিবন্ধী ও নারীরা তালিকাভুক্তিতে অগ্রাধিকার পাবেন।