নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামেও বিমানের টিকেট নেয়ার জন্য আমিরাতগামীদের মধ্যে টোকেন বিতরণ শুরু

চট্টগ্রামেও বিমানের টিকেট নেয়ার জন্য আমিরাতগামীদের মধ্যে টোকেন বিতরণ শুরু

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে বিমানের টিকেট নেয়ার জন্য আমিরাতগামীদের টোকেন দেয়া শুরু করেছে বিমান বাংলাদেশ এ্য়ারলাইন্স কতৃপক্ষ।

রবিবার(৩ অক্টোবর) সকাল থেকে ষোলশহর এলাকার বিমান বাংলাদেশ এ্য়ারলাইন্সের কার্যালয়ে এই টোকেন দেয়া শুরু হয়।

টোকেন নেয়ার জন্য আসা আমিরাত গামীরা বলেন, বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে রবিবার থেকে টিকেট দেয়া হবে বলে জানায়। এখন এই টিকেটের জন্য টোকেন দেয়া হচ্ছে। এই টোকেনে লেখা নম্বর ও তারিখ অনুসারে টিকেট দেয়া হবে।

বিমান বাংলাদেশ এ্য়ারলাইন্স এর এক কর্মকর্তা জানান, প্রতিদিন ৩০০ করে টোকেন দেয়া হবে। এই টোকেন নিয়ে নির্দিষ্ট তারিখে কাউন্টারে দাড়ালে তাদের টিকেট দেয়া হবে।

তিনি বলেন, টোকেন দেয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। আগেও অন্যান্য দেশের যাত্রীদের টোকেন দেয়া হতো। এখন অন্যান্য দেশগুলোর যাত্রীদের চাপ নেই। তাই শুধু দুবাইগামীদের টিকেট দেয়া হচ্ছে।

টিকেট সনয়ার সময় শুধু টোকেনটি নিয়ে আসলেই হবে। কোন টাকা পয়সা লাগবেনা।

তবে কয়েকজন যাত্রী বলেন, তাদের ফ্লাইটের তারিখ এসে গেলেও তাদেরকে টিকেটের ব্যাপারে কোন সমাধান দেয়া হচ্ছেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here