নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনে আগুন লেগেছে।
আজ রবিবার দুপুর পৌনে ১টার দিকে গোসাইলডাঙ্গা মন্দিরের পার্শে প্যাসিফিক গ্রুপের নির্মাণাধীন বিল্ডিং এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়।
খবর পেয়ে নগরীর আগ্রাবাদ ও বন্দর ষ্টেশনের ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ৬টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস সূত্রে গেছে আন্তর্জাতিক পাঁচ তারকা হোটেল ম্যারিয়েটের জন্যে সুউচ্চ ভবন নির্মান কাজ চলাকালে অসাবধানতা বসত ঝালাইকাজের আগুলের ফুল্কি থেকেই ভবটিতে আগুনের সূত্রপাত। নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় এই অগ্নিকান্ডের পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে৷ তবে কিভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সর্ম্পকে প্যাসিফিক জিন্স গ্রুপের এনএইচটি হোল্ডিং লিমিটেড কর্তৃপক্ষের রহস্যজনক রাখঢাকের চেষ্টা ২৮ তলা উচু ভবনটির নিরাপত্তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এতো বড় সুউচ্চ বিল্ডিংটিতে কোথাও চউকের নির্দেশিত ভবনের তথ্য সম্বলিত সাইনবোর্ড দেখা যায়নি। ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন জানিয়েছেন নির্মানাধিন ভবনটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই অগ্নিকান্ড ঘটেছে৷
https://www.youtube.com/watch?v=eevOO_KLNiY








