সিপ্লাস প্রতিবেদক: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে হাজির করা হয়েছে চট্টগ্রামের আদালতে।
তাকে বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম আদালতে আনা হয়।
জানা গেছে, চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালতে অভিযোগপত্রের শুনানি হবে বলে। গত ২৬ জুলাই এ অভিযোগপত্র দাখিল করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক গণমাধ্যমে বলেন, সাবেক ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন ও অন্যকে হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে। এছাড়াও ৫৪ লাখ ৫৮ হাজার ৯৫৭ টাকা অর্জিত সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। মামলায় ২৯ জনকে সাক্ষী করা হয়েছে।








