Site icon CPLUSBD.COM

চট্টগ্রামের আমিরাত প্রবাসী জাফর মিয়ার হৃদ রোগে মৃত্যু

ইশতিয়াক আসিফ, আমিরাত প্রতিনিধি: চট্টগ্রাম জেলার রাউজান থানার দেওয়ান ইউনিয়নের আমিরাত প্রবাসী মোহাম্মদ জাফর মিয়া(৪৫) হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।

তিনি রাউজানের দেওয়ান পুর ইউনিয়নের মিয়া উকিল মাজির বাড়ীর হাজী মোঃ রাজা মিয়া এবং হাজী মারিয়া খাতুনের পুত্র।

মৃত্যুকালে তিনি এক স্ত্রী,এক মেয়ে ও এক পুত্র সন্তান রেখে যান।

শনিবার হঠাৎ তিনি খুব অসুস্হ বোধ করলে পরে হৃদ রোগে আক্রান্ত হয়ে নিজ রুমেই মৃত্যুবরণ করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত জাফর মিয়ার লাশ খলিফা হাসপাতালের মর্গে রয়েছে।