নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামের দুই উপজেলার ২৪টি ইউপি নির্বাচন ২৮ নভেম্বর

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারী ও রাঙ্গুনিয়া এ দুই উপজেলার ২৪টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত বৈঠক শেষে এই তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। তিনি আরও বলেন, আগামী ২৮ নভেম্বর দেশের ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদে তৃতীয় ধাপে (ইউপি) নির্বাচন  অনুষ্ঠিত হবে। এদিন ১০ পৌরসভায়ও ভোট হবে। ৩১ ইউপি ও ১০ পৌরসভায় ইভিএমে ভোট হবে, বাকিগুলোয় ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হবে।

হাটহাজারীর ১৩টি ইউনিয়ন পরিষদ হল: ধলই, মির্জাপুর, গুমানমদ্দন, নাঙ্গলমোরা, ছিপাতলী, মেখল, ফতেপুর, চিকনদন্ডী, গড়দুয়ারা, উত্তর মাদার্শা, দক্ষিণ মাদার্শা, শিকারপুর এবং বুড়িশ্বচর ইউনিয়ন পরিষদ।

রাঙ্গুনিয়ার ১১টি ইউনিয়ন পরিষদ হল: পাবুতা, পোমরা, বেতাগী, সফরভাটা, শিলক, পদুয়া, চন্দ্রঘোনা, কোদালা, ইসলামপুর, দক্ষিণরাজানগর এবং লালানগর ইউনিয়ন পরিষদ।

ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here