Site icon CPLUSBD.COM

চট্টগ্রামের নতুন সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী

চট্টগ্রামের নতুন সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. ইলিয়াস চৌধুরী।বর্তমান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বিকে পদোন্নতি দিয়ে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব দেয়া হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেন।

এর আগে ইলিয়াস চৌধুরী সচিবালয়ের সিভিল সার্জন ছিলেন।

ডা. মো. ইলিয়াস চৌধুরীর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।