Site icon CPLUSBD.COM

চট্টগ্রামের প্রথম করোনা রোগী সহ ২জনের আরোগ্য লাভ

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের নগরীর দামপাড়া এলাকার শনাক্ত হওয়া প্রথম রোগী মুজিবুর রহমান সহ করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২ জন। অন্যজন  বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আসিফুল হক।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে এই দুই জনকে জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।

এ ব্যাপারে জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব মাসুম বলেন, শুক্রবার আরও ২ জন করোনা থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর মধ্যে একজন বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবং অন্যজন চট্টগ্রামে প্রথম শনাক্ত হওয়া রোগী। এখন পর্যন্ত জেনারেল হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১২ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে গত ২০ এপ্রিল বিআইটিআইডি থেকে ২ জন এবং ২২, ২৩ ও ২৪ এপ্রিল জেনারেল হাসপাতাল থেকে যথাক্রমে ৫ জন, ৩ জন ও ২ জন বাড়ি ফিরেছেন।