সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে হাবিবুর রহমান (৭০) এক লোকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) বিকালে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রামদাশ নামক এলাকায় এ ঘটনা ঘটে।
বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বলেন, নিজের লিচু বাগানে কাজ করতে যান হাবিবুর রহমান। বিকেলে ফেরার পথে হাতির আক্রমণের শিকার হন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।








