সিপ্লাস প্রতিবেদক: আজ শনিবার ২৭ জুন চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা, ইপিজেড, বন্দর, পাহাড়তলী, আকবরশাহ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
৫টি থানার বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহারের জনগণকে সচেতন করা হয়। লোকদের বাইরে না থেকে বাসায় থাকার জন্যও সচেতন করা হয়। সকালে বৃষ্টি থাকায় লোকজনে চলাচল কম ছিলো এবং দোকানপাটও তুলনামূলক কম খোলা ছিলো।
বাজার মনিটরিং এর অংশ হিসেবে মূল্য তালিকা প্রদর্শন না করায় পতেঙ্গা থানার অধীন আলী আকবর স্টোরকে ২০০০ টাকা জরিমানা করা হয়। মোট মামলা ১ টি মোট জরিমানা ২০০০ টাকা।








