নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ৬ সিএনজি চোর গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিকসা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগ।

গ্রেফতারকৃতরা নগরীর বিভিন্ন এলাকা থেকে সিএনজি অটোরিকসা চুরি করে ইঞ্জিনের চেসিস নম্বর ও জাল কাগজপত্র তৈরী ও বিক্রি করতো। রং পরিবর্তন করে নতুন গাড়ির মতোই চকচকে করে ক্রেতাদের কাছে আকর্ষন বাড়াত।

বুধবার (১১ আগস্ট) ডিবি উত্তর বিভাগের মনসুরাবাদ কার্যালয়ে চট্টগ্রাম নগর উত্তর বিভাগের উপ-পুলিশ (কমিশনার ডিসি) মোহাম্মদ সালাম কবির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন-মো. রায়হান(৩০), মো. হানিফ(৩০), মো. আবু তাহের(৩৫), মো. মনির হোসেন(৪৮), মো. রুবেল মিয়া ও মো. নিজাম উদ্দিন ওরফে মিজান(৩৯)।

সংবাদ সম্মেলনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দগাঁও থানাসহ বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিকসা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজতে থাকা থাকা চোরাই ৬টি সিএনজি অটোরিকসা উদ্ধার করা হয়। এসব গাড়ির দাম ৩৩ লাখ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here