সিপ্লাস প্রতিবেদক: করোনা পরিস্হিতির ভয়াবহতায় মানুষের জানমালের কথা চিন্তা করে সরকারের অনুমতির পরও রমজানে চট্টগ্রামের বিভিন্ন শপিং সেন্টার ব্ন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
তার মধ্যে রয়েছে মিমি সুপার মার্কেট, ফিনলে স্কয়ার, চট্টগ্রাম শপিং কমপ্লেক্স, সানমার ওসান সিটি, কল্লোল সুপার সেন্টার, আফমি প্লাজা, আমিন সেন্টার ও সেন্ট্রাল প্লাজা বন্ধ রাখা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে খুলশী কনকর্ড টাউন সেন্টার ও পুলিশি প্লাজা বন্ধ রাখার ঘোষণা দেয়। অন্যান্য শপিং সেন্টারগুলোও খোলা রাখা হবে কি হবে না ব্যবসায়ী সংগঠনগুলো তা ভেবে দেখছে।
এছাড়া আকতারুজ্জামান সেন্টার, ইউনুসকো সেন্টার, সিঙ্গাপুর ব্যাংকক মার্কে ও প্লাজা খোলা রাখা হবে কিনা তা আগামীকার ঘোষণা করা হবে বলে জানা গেছে।

