ফেনী প্রতিনিধি: চট্টগ্রামের ব্যবসায়ীর স্বর্ণের বার ডাকাতি মামলায় গ্রেফতারকৃত ৬ পুলিশ কর্মকর্তার মধ্যে ৫ আসামির ৩ দিনের রিমান্ড শেষে আরো ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ডাকাতির অভিযোগে ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিন এসআই ও দুই এএসআইসহ মোট ছয় জনকে গ্রেপ্তার করে জেলা পুলিশ। সে সময় তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: ফেনী ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলাম, এসআই মিজানুর রহমান, মোতাহার হোসেন ও নুরুল হক এবং এএসআই অভিজিৎ রায় ও মাসুদ রানা।
গত মঙ্গলবার রাতে চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী জানান, গত ৮ আগস্ট চট্টগ্রামের ব্যবসায়ী গোপাল কান্তি দাস ঢাকা যাচ্ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের স্টার লাইন ফিলিং স্টেশনের কাছে ডিবি পুলিশের তল্লাশি চৌকিতে তাকে থামানো হয়।তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাকে হত্যার হুমকি দিয়ে তার কাছ থেকে ২০টি স্বর্ণের বার ছিনিয়ে নিয়ে যান।








