সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ সভাতি নাজিম উদ্দিনকে (প্রকাশ ভিপি নাজিম) কে সংগঠন বিরোধী ও দলীয় সিনিয়র নেতাদের নিয়ে কটুক্তি অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
১২ ডিসেম্বর শনিবার বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোটিশে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
সূত্রে জানা গেছে, গত ১০ডিসেম্বর চট্টগ্রাম উত্তর জেলা েেস্বচ্ছাসেবক দলের অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো. নাজিম উদ্দিন। এতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার ও কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার মীর হেলালকে ইঙ্গিত করে বক্তব্য রাখেন বলে অভিযোগ ওঠে। দর্শানোর নোটিশে উল্লেখ্য করা হয়।
চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক সভায় বক্তব্য প্রদানকালে সংগঠনবিরোধী নানা বিষয়ের উল্লেখ করেছেন- যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। উক্ত সভায় আপনি দলের একজন সিনিয়র নেতা সম্পর্কে কুৎসা রটানো ও হুমকিসহ উসকানিমূলক বক্তব্য রেখেছেন। যেহেতু একসময় আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলেন, তাদের সাথে আপনার সম্পর্কের কথা উল্লেখ করেও আপনি বিএনপি নেতাকর্মীদের হুমকি দিয়েছেন। আপনার উল্লেখিত বক্তব্যসমূহ সম্পূর্ণরুপে দলীয় শৃঙ্খলার পরিপন্থী।
নোটিশে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখা দিয়ে একটি লিখিত প্রতিবেদন সাত দিনের মধ্যে বিএনপির কেন্দ্রীয় দফতরে প্রেরণ করার জন্য নির্দেশ দেওয়া হলো।
গত ১০ডিসেম্বর চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের বিজয় দিবসের প্রস্তুতি সভা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মোরসালিনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি নাজিম উদ্দীন প্রকাশ ভিপি নাজিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, নুরুল আমিন চেয়ারম্যান, জেলা স্বেচাছাসেবক দলের সহ সভাপতি নুরুল ইসলাম বাবুল ও জসিম উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোরসালিন বলেন, বিজয় দিবসের প্রস্তুতি সভায় বিএনপির সিনিয়র নেতাদের আমন্ত্রন জানিয়ে ছিলাম, সেখানে সিনিয়র নেতারা অনেকে বক্তব্য দিয়েছে সেখানে সাবেক সহ সভাপতি ভিপি নাজিম উদ্দীনের বক্তব্য নিয়ে উপস্থিত নেতা কর্মীরাও বিব্রত অবস্থায় পড়েছিলেন, তবে সিনিয়র নেতাকে হিসেবে আমরা উনার এই ধরণের বক্তব্য বন্ধ করে দিতে পারিনি।
এ বিষয়ে উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন বলেন, নোটিশ এখনো হাতে পাইনি, তবে দিয়েছে শুনেছি।
জবাব দেয়ার প্রসঙ্গে জানতে চাইলে উত্তর জেলা বিএনপির সিনিয়র নেতাদের সাথে বৈঠক করে সিদ্ধান নিবেন বলে জানান উল্লেখ্য বিএনপির কেন্দ্রীয় সংসদ চেয়ারপার্সনের উপদেষ্ঠা গোলাম আকবর খোন্দকারকে দায়িত্ব দেয়ার খবরে প্রকাশ্যে বিরোধিতা করে গত ২৮ নভেম্বরও বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দীন কাদের চৌধুরী ও বিএনপির যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরীর অনুসারিরা দুই পক্ষের মধ্যে কমিটি গঠনের বিষয়ে বৈঠক হয়। কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করে ভিপি নাজিম উদ্দীনের নেতৃত্বে তারা বাসাসহ একাধিক জায়গায় বৈঠক করার তথ্য রয়েছে।








