নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামের লিগ্যাসি ফ্যাশনের ৯৯% শেয়ার অধিগ্রহণ করবে রিজেন্ট টেক্সটাইল

সিপ্লাস ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিজেন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ লিগ্যাসি ফ্যাশন লিমিটেডের ৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি লিগ্যাসি ফ্যাশনে ৮৩ কোটি লাখ ১৫ হাজার টাকা বিনিয়োগ করবে

লিগ্যাসি ফ্যাশন ১০০ ভাগ রপ্তানিমুখী এবং সম্পূর্ণ আরএমজি শিল্প প্রতিষ্ঠান এটি ২০০৬ সালে প্রতিষ্ঠা হয় লিগ্যাসি ফ্যাশন চট্টগ্রামের কালুরঘাট বিএসসিআইসি শিল্প এলাকায় অবস্থিত

কোম্পানিটি জানায়, লিগ্যাসি ফ্যাশনে বিশ্বের বিখ্যাত ব্রান্ডেড ক্রেতারা রয়েছে। গত তিন বছরে কোম্পানিটির বার্ষিক টার্নওভার ৩০০ কোটি টাকার বেশি রয়েছে

রিজেন্ট টেক্সটাইল লিগ্যাসি ফ্যাশনকে কিনতে ৮০ কোটি টাকা আরএমজি ব্যবসা থেকে বিনিয়োগ করবে। এবং বাকী টাকা অন্য উৎস থেকে মেটানো হবে

এর আগে গত ২৭ আগস্ট কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ৮০ কোটি টাকা বিনিযোগের বিষয়ে শেয়ারহোল্ডাররা সম্মতি জানিয়েছে