ফেনী প্রতিনিধি: ফেনীতে ডিবি পুলিশ কতৃক আলোচিত ২০টি স্বর্ণ বার ডাকাতির ঘটনায় আরেক আসামী এসআই ফিরোজ আলমকে গ্রেফতার করেছে পিবিআই।
ফিরোজ চট্টগ্রাম মেট্রো ডিবি পুলিশে কর্মরত ছিলেন।
তদন্তে তার সম্পৃক্ততা বেরিয়ে আসলে তাকে মঙ্গলবার(২১ সেপ্টেম্বর) গ্রেফতার করে ফেনী পিবিআই পুলিশ।
বুধবার(২২ সেপ্টেম্বর) বিকালে ফেনীর সিনিয়র জুড়িশিয়াল মেজিস্ট্রট ধ্রুবজ্যোতি পালের আদালতে তোলা হয়েছে।

