Site icon CPLUSBD.COM

চট্টগ্রামের হয়ে খেলতে বৃহস্পতিবার আসছে ক্রিস গেইল

এবারের বিপিএল আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ কাঁপাতে (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার দলে যোগ দিবেন ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান পৃষ্ঠপোষক আকতার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ডেটো কেএম রিফাতুজ্জামান বিষয়টি সিপ্লাসকে নিশ্চিত করেন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ধারাবাহিক জয় এবং সাথে ক্রিস গেইলের যোগদান দলকে আরো শক্তিশালী করবে।

বলা চলে এবারের বিপিএল শিরোপার অন্যতম দাবিদার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এদিকে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৬তম ম্যাচে শনিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় রংপুর রেঞ্জার্স। রংপুরের আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি চট্টগ্রামের। সবশেষ রংপুরকে ১৬৪ রানের টার্গেট ছুড়ে দেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

জবাবে ব্যাট করতে নেমে প্রতিবেদনটি লেখা অবধি ১৩ ওভার ৪ বল খেলা শেষে রংপুরের সংগ্রহ ১০১ রান ৪ উইকেটের বিনিময়ে।

উল্লেখ্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবারের বিপিএল আসরে ধারাবাহিক জয় দিয়ে পযেন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে।