সিপ্লাস প্রতিবেদক: কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম মহানগর পুলিশের(সিএমপি) থানা পর্যায়ের সদস্যরা শরীরে বহনযোগ্য বা বডি ওর্ন ক্যামেরার ব্যবহার শুরু করেছেন।
শনিবার(২৪ জুলাই) বন্দনগরী চট্টগ্রামের চারটি থানার পুলিশ সদস্যদের পোশাকের সঙ্গে এ ধরনের ক্যামেরা লাগানো হয়।
এর আগে শুধু ঢাকা ও সিলেটে কেবল ট্রাফিক পুলিশের সদস্যরা আগে থেকেই এ ক্যামেরা ব্যবহার করে আসছেন।
চট্টগ্রামের কোতোয়ালী, ডবলমুরিং, পাঁচলাইশ ও পতেঙ্গা থানায় সাতটি করে ‘বডি ওর্ন’ ক্যামেরা দেওয়া হয়েছে। এসব থানার উপ-পরিদর্শকরা এই ক্যামেরা ব্যবহার করবেন।
সিএমপি’র কমিশনার সালেহ মো. তানভীর বলেন, ট্রাফিক পুলিশের পাশাপাশি পরীক্ষামূলকভাবে থানা পর্যায়ে চট্টগ্রামে এ ক্যামেরার ব্যবহার শুরু করা হয়েছে।
এ ক্যামেরা ব্যবহারের ফলে পুলিশের কার্যক্রম রেকর্ড থাকবে। তাদের জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। আমরাও সহজে তাদের কাজগুলো যাচাই করতে পারব।
এ ক্যামেরাগুলোতে ‘জিপিআরএস’ সিস্টেমের আওতায় আনা হবে এবং ফলাফল ভালো আসলে পরবর্তীতে সব থানায় এসব ক্যামেরা দেওয়া হবে বলে জানান পুলিশ কমিশনার।
বিস্তারিত ভিডিওতে দেখুন..








