Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় মায়ের মৃত্যুর পর ছেলের মৃত্যু

সিপ্লাস ডেস্ক: নগরীর কাট্টলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় মায়ের মৃত্যুর পর ছেলে মিজানুর রহমান (৪২) মৃত্যু মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পেয়ারা বেগমের (৬৫) ছেলে মিজানুর রহমান (৪২) মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার ছোট ভাই সাইফুল ইসলাম।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর নগরীর উত্তর কাট্টলী এলাকার মরিয়ম ভিলার ৬ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের ৭ সদস্যসহ ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে গত ১০ নভেম্বর মিজানুর রহমানের মা পেয়ারা বেগমের মৃত্যু হয়। এরপরেই গুরুতর দগ্ধ মিজানুর রহমানসহ ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে তাদের পাঠানো হয়।

বর্তমানে ঢাকায় সাইফুল ইসলাম (২৫), মানহা (২), সুলতানা মুন্নি (৩৫) ও মাহের (৭) চিকিৎসাধীন আছে। তাদের সবার শ্বাসনালী পুড়ে যাওয়ার সকলের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে সেদিনের ঘটনায় মিজানুর রহমানের সাব-ফ্ল্যাটে থাকা আরেক দম্পতি অগ্নিদগ্ধ হয়। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।