সিপ্লাস প্রতিবেদক: নগরীতে পৃথক অভিযানে অজ্ঞান পার্টির ৬ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
অভিযানে ৩টি ছোরা, ১টি হ্যান্ডব্যাগ ও ৩টি ট্রাভেল ব্যাগ, এপিক্লোন-২ নামক ওষুধ ৫৮ পিস, ৬টি গুলের কৌটা, ৫টি ঝান্ডু বামের কৌটা, ১০টি জুস ভর্তি বোতল ও ৮টি চিপসের প্যাকেট জব্দ করা হয় উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের ডিসি এস এম মেহেদী হাসান এসব তথ্য জানান।
গ্রেফতারকৃত অজ্ঞান পার্টির সদস্যরা হলো, আবু তাহের রকি (৩০), মো. সিরাজ (৫৫), মো. মোজাম্মল হক রাসেল (২৮), নজরুল ইসলাম (৩০), মো. আজিজুল হক (৪৫) ও মো. রাশেদ।
গ্রেফতারকৃত সংঘবদ্ধ অজ্ঞান পার্টির সদস্যরা নগরীর বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিকশাচালকদের অজ্ঞান করে ডাকাতি ও ছিনতাই করে বলে স্বীকার করেছে।








