নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে অতিথি পরিচয়ে বাসায় ঢুকে চুরি, আটক ২

শনিবার রাতে নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকার একটি বাসায় চুরির সময় মালামালসহ দুই চোরকে আটক করে খুলশী থানা পুলিশ।

আটকরা হলেন- নুর মোহাম্মদ রাসেল (২৮) ও রবিউল হাসান রবি (৩০)।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর অলংকার এলাকার একটি শপিং কমপ্লেক্স থেকে ৩৫টি মোবাইল ফোন, পাঁচটি ট্যাব ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, “গ্রেপ্তাররা পরিপাটি পোশাক পরে বিভিন্ন ভবনে গিয়ে সিকিউরিটি গার্ডকে কোনো বাসার অতিথি বলে ঢুকে পড়ে। পরে তারা কৌশলে বাসায় প্রবেশ করে নানা কথা বলে মালামাল চুরি করে।”

গত সেপ্টেম্বরে দক্ষিণ খুলশী এলাকায় মেহেদী হাসান নামের এক ব্যক্তির বাসায় ঢুকে করে তারা এলইডি টেলিভিশন চুরি করে।

“এছাড়া ফেব্রুয়ারি মাসে নগরীর ঢোবার পাড় এলাকায় এক প্রকৌশলীর বাসায় বিভিন্ন সরঞ্জাম চুরি করে।”

এইসব অভিযোগ তদন্ত করতে গিয়েই চক্রটির সন্ধান মেলে বলে জানান ওসি প্রণব চৌধুরী।