Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে অনুষ্ঠিত হল অন্যরকম এক জুমার নামাজ(ভিডিওসহ)

জিয়াউল হক ইমন: সারাবিশ্বে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশের ন্যায় চট্টগ্রামেও অনুষ্ঠিত হল অন্যরকম এক জুমার নামাজ । আগে যেখানে হাজার হাজার মুসল্লী অংশ গ্রহণ করতো আজ সেখানে একবারেই স্বল্প সংখ্যক মসজিদ সংশ্লিষ্ট মুসল্লীদের অংশ গ্রহণে জুমার নামাজ আদায় হয়েছে।

শুক্রবার(১০ এপ্রিল) বন্দর নগরীর অন্যান্য মসজিদের মত জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহ্’য় ধর্মমন্ত্রানালয় ও ইসলামিক ফাউন্ডেশন (ইফা)’র নির্দেশনা মোতাবেক নির্দিষ্ট সংখ্যক মুসল্লী নিয়ে জুমার নামায় আদায় হয় ।

মসজিদের খাদেম জানান, সরকারী নির্দেশ মোতাবেক ও করোনা থেকে রক্ষা পেতে মসজিদ সংশ্লিষ্টদের নিয়ে নামাজ আদায় করেছি ।

সাইফুল নামের এক মুসল্লী জানান, মসজিদে নির্দিষ্ট সংখ্যক মুসল্লী হওয়ায় ঘরে গিয়ে নামাজ আদায় করবার কথা।

বেশ কয়েকজন নগরবাসী জানান,সরকারী আদেশ মেনে ঘরের মধ্যে যোহরের নামায আদায় করেছি ।

মসজিদে দ্বায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক শাহিদ সিপ্লাসকে জানান, অতিরিক্ত মুসল্লীদের ভীড় করা থেকে বিরত রাখাতে এবং ঘরে নামায পড়ার জন্য উদ্ধুদ্ধ করতে দায়িত্ব পালন করছি ।

জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ্’র পেশ ইমাম হাফেজ মাওলানা আহমুদুল হক জানান, ধর্মমন্ত্রানালয় ও ইসলামিক ফাউন্ডেশন (ইফা ) নির্দেশনা মোতাবেক নির্দিষ্ট সংখ্যক মুসল্লী নিয়ে জুমার নামায় আদায় করেছি। পাশাপাশি করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য চট্টগ্রাম নগরবাসীসহ দেশবাসীর জন্য দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত: স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও করোনার বিস্তার রোধে মুসলমানদের ঘরেই নামাজ আদায় এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরও ঘরে বসে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছিলেন।

বিস্তারিত জানার জন্য নিচে দেয়া ভিডিও লিঙ্কটিতে প্রবেশ করুন।